× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ পেল রাজশাহী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬ পিএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১ পিএম

সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ পেল রাজশাহী

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিফটি ছিল না, নেই তেমন কোনো ক্যামিও ইনিংস। তবুও স্কোরবোর্ডে জমা পড়েছে দুইশ ছুঁইছুঁই রান। আর্থিক সমস্যায় মিটতেই যেন ফের জ্বলে উঠলেন এনামুল হক ব্রিগেড।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৮৪ রান তুলেছে রাজশাহী। ৭ উইকেট হারানোর দিনে রায়ান বার্ল খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। জিততে হলে আরিফুল হকের সিলেটকে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি তুলতে হবে ৯.২০ করে রান।

আজ ব্যাটিংয়ে শুরু থেকেই আগ্রাসী ব্যাট করে রাজশাহী। ওপেনার মোহাম্মদ হারিস ১৪ বলে ২ ছক্কার মারে ১৯ রান করে আউট হওয়ার পর ২ ছক্কা ও ১ চারের মারে ১৮ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন জিসান আলম। ওয়ান ডাউনে নামা অধিনায়ক এনামুল হক বিজয় ৩ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩২ রান করে কট বিহাইন্ড হন।

২ চার ও ১ ছক্কায় ১০ বলে ১৯ রান করে বাউন্ডারিতে ধরা পড়েন ইয়াসির আলী। একইভাবে আউট হন রায়ান বার্লও। জহুর আহমেদে ঝড় তুলতে থাকা এ ব্যাটার ২৭ বলে ৪ ছক্কা ও ১ চারের মারে ৪১ রানে বিদায় নেন। শেষদিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে ১২, আকবর আলী ১৫ বলে ১৪ আর মার্ক দেয়া ৮ বলে ৭ রান করেন। 

সিলেটের হয়ে বোলিংয়ে নৈপুণ্য দেখান নাহিদুল ইসলাম। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় তিনি শিকার করেন ২ উইকেট। সর্বোচ্চ ৩ উইকেট নেয়া রুয়েল মিয়ার খরচ ৩২ রান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা