× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোট কাটিয়ে মাঠে ফিরছেন সৌম্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫ ১৭:০২ পিএম

চোট কাটিয়ে মাঠে ফিরছেন সৌম্য

জাতীয় দলের হয়ে খেলার সময় গত মাসে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখনো পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেননি। তবে আজ রংপুর রাইডার্স জানিয়েছে, চোট সারিয়ে ফিট হয়েছেন সৌম্য।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছিলেন সৌম্য। এরপর ম্যাচের বাকি অংশে আর খেলতে পারেননি। খেলা হয়নি সিরিজে বাকি ম্যাচও। তার আঙুলে পড়েছে পাঁচ সেলাই। 

এক্স-রে করার পর দেখা যায়, আঘাত পাওয়া জায়গায় হাড় স্থানচ্যুত হয়েছে। বিসিবির মেডিকেল টিম প্রাথমিকভাবে জানিয়েছিল, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সৌম্য। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও মাঠে ফিরতে পারেননি তিনি। এবার এসেছে সুখবর।

সৌম্যর দল রংপুর রাইডার্স এক ফেসবুক পোস্টে জানিয়েছে, সৌম্য চোট কাটিয়ে উঠেছেন। ফ্রাঞ্চাইজিটি ক্যাপশনে লিখেছে, ‘রংপুরের রঙে হয়েছেন গ্লোবাল চ্যাম্পিয়ন, অপেক্ষা ছিলো বিপিএল রাঙানোর! ইনজুরির থাবা থেকে মুক্ত রাইডার সৌম্য সরকার।’

দ্রুতই সৌম্যের খেলা উপভোগ করতে ফ্র্যাঞ্চাইজিটি তাদের ভক্তদের প্রস্তুত হতেও বলছে, ‘পাগলা রাইডার্স, বিপিএলে সৌম্য ঝড় দেখতে প্রস্তুত তো?’

সৌম্য চলতি মৌসুমে এর আগেও অবশ্য খেলেছেন রংপুরের হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টিতে দলটির হয়ে দারুণ পারফর্ম করেছিলেন তিনি। সেখানে দলটা যে চ্যাম্পিয়ন হয়েছে, তাতে বড় অবদান ছিল সৌম্যর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা