× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ বছরের সংসার ভেঙেছে গার্দিওলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯ পিএম

পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা

পেপ গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা

সময়টা বেশ খারাপ যাচ্ছে পেপ গার্দিওয়ালার। টানা চার প্রিমিয়ার লিগ জয়ী এই কোচ চলতি মৌসুমে বেশ বেকায়দায়। হারতে হারতে নাকাল দশা তার দল ম্যানচেস্টার সিটির। এমনিতে মন খারাপ। তার মধ্যে ঘরেও অশান্তি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের খবর, ৩০ বছরের সংসার ভেঙেছে গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনার।

ক্রিস্টিনার ব্রাজিলিয়ান বংশোদ্ভূত। পেশায় সাংবাদিক ও লেখক। ১৯৯৪ সাল থেকে প্রেমের সম্পর্কে জড়ান গার্দিওয়ালার সঙ্গে। ২০১৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। কিন্তু বিয়ের দশ বসন্ত না পেরুতেই সম্পর্কচ্ছেদ করেন তারা। পারিবারিক জীবনে তিন সন্তানের বাবা-মা গার্দিওলা-ক্রিস্টিনা ।

স্পোর্ত জানিয়েছে, দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত গার্দিওলা ও ক্রিস্টিনা নিয়েছেন গত ডিসেম্বরে। তবে সম্পর্কচ্ছেদের আগে তারা বেশ সুখেই ছিলেন। ২০২৩ সালের জুনে সিটির ঐতিহাসিক ট্রেবল জেতার সময়ও গার্দিওলার সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিস্টিনা। পরে গত জুলাইয়ে তাঁদের একসঙ্গে দেখা যায় অল ইংল্যান্ড ক্লাবে বসে উইম্বলডন উপভোগ করার সময়। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে স্ত্রীকে নিয়ে বেশ কিছু প্রশংসাবাক্যও শোনান গার্দিওলা। সে সময় তিনি বলেছিলেন, ‘অনেক বিষয়ে আমার স্ত্রী সেরা। বিশেষ করে ফ্যাশনে। সে–ই সাধারণত আমাকে বলে, এটা পোরো না বা ওটা পরো। আমিও সেই পরামর্শ মেনে চলি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা