× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রদ্রিগেজের অন্য রকম দাবি!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৯:৫১ পিএম

রদ্রিগেজের অন্য রকম দাবি!

কলম্বিয়ান ক্লাব জুনিয়র ডি বারানকুইয়ায় সঙ্গে চুক্তির খুব কাছাকাছি ছিলেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। কিন্তু শেষ মুহূর্তে এসে ক্লাবটিতে তার না যাওয়ার খবর বেরিয়েছে। বারানকুইয়ার সঙ্গে রদ্রিগেজের আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে একাধিক সংবাদমাধ্যম। চুক্তি ব্যর্থ হলেও সেই চুক্তিতে রদ্রিগেজের দাবি করা কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা। 

জানা গেছে, কলম্বিয়ান ক্লাবটির সামনে চোখ কপালে ওঠার মতো কিছু দাবি রেখেছিলেন রদ্রিগেজ। যেখানে দলে যোগ দিলে তাকে ১৪ জন দেহরক্ষী দেওয়ার দাবিও ছিল! কলম্বিয়ান ক্লাবটির সূত্রের বরাত দিয়ে এক সাংবাদিক রদ্রিগেজের দাবিগুলো প্রকাশ করেছেন। যেখানে তিনি বলেছেন, ১৪ জন দেহরক্ষীর পাশাপাশি কলম্বিয়ান ফরোয়ার্ড নাকি ক্লাবের কাছে সতীর্থ হিসেবে আরও ভালো খেলোয়াড় আনার দাবিও করেছেন।

পরে বারানকুইয়ার মালিক চাদ ফুয়ার সাংবাদিকদের সঙ্গে রদ্রিগেজের সঙ্গে বৈঠক নিয়ে কথা বলেছেন। এ সময় রদ্রিগেজের প্রতিনিধিরা আলোচনায় ‘আন্তরিক’ ছিলেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা