× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

তিন বিদেশির ব্যাটে কিংসের বড় সংগ্রহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:২০ পিএম

তিন বিদেশির ব্যাটে কিংসের বড় সংগ্রহ

চলমান বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং কিংস। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে তিন বিদেশির ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে বন্দরনগরীর দলটি।

রবিবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে  মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ ওপেনার পাওয়া পারভেজ ইমন। তবে তিনে ব্যাট করতে নামা গ্রাহাম ক্লার্ককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার উসমান খান। ৩২ বলে ফিফটি তুলে নেন এই পাক ব্যাটার। দুই বল পরেই ক্যাচ আউট হন তিনি। 

এরপর মাঝের অপর প্রান্ত থেকে ২৮ বলে ফিফটি তুলে নেন ক্লার্ক। এরপর ৩৩ বলে ৬০ রান করে ফেরেন তিনি। এরপর ১৯ বলে ২৮ রান করে ক্লার্ককে সঙ্গ দেন মোহাম্মদ মিথুন। এরপর শামীম হোসেন ১ রান আউট হলে চিটাগংয়ের হাল ধরেন হায়দার আলি। শেষ পর্যন্ত এই পাকিস্তানি ব্যাটারের ১৮ বলের অপরাজিত ৪২ রানে ভর করে ২০৩ রানের বড় পুঁজি পায় চিটাগং কিংস।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুই উইকেট শিকার করেন তানজিম সাকিব। এ ছাড়াও নাহিদুল ইসলাম, রুয়েল মিয়াহ ও আরিফুল হক একটি করে উইকেট নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা