× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেকেন্ডে নেইমারের আয় অর্ধকোটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২১:০২ পিএম

সেকেন্ডে নেইমারের আয় অর্ধকোটি

এক সেকেন্ডে নেইমার জুনিয়রের আয় অর্ধকোটি টাকা। আর এক মিনিটে ৩০ কোটি। ব্যাপারটি অবিশ্বাস্য মনে হতে পারে। তবে এটাই বাস্তব। ২০২৪ সালে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেছেন। মাঠে ছিলেন তিনি মাত্র ৪২ মিনিট। এই ৪২ মিনিটের টাকার হিসেবেই তিনি এই বিপুল অর্থ কামিয়েছেন।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে আল হিলালে যোগ দেন নেইমার। সৌদি ক্লাবের হয়ে ১৮ মাস পার করলেও চোটের কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থেকেছেন। এ সময়ে আল হিলালের জার্সিতে তিনি খেলেছেন মাত্র সাত ম্যাচ। আর গত বছরে মাত্র দুটি ম্যাচ।

নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাকে বেতন বন্ধ করেনি আল হিলাল। চুক্তি অনুযায়ী ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।

চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। গুঞ্জন উঠেছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত এত অর্থ দিয়ে শ্বেতহস্তী কোন প্রতিষ্ঠানই-বা কত দিন আর পুষতে চায়! 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা