× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি লিটনের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ২০:০৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২০:২৫ পিএম

বিপিএলে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি লিটনের

জাতীয় দলের নিয়মিত সদস্য হয়েও চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। তবে দল ঘোষণার দিনেই নিজেকে প্রমাণ করলেন ডানহাতি এই ওপেনার। দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

৪৪ বলে ৮ চার ৭ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন। বিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির দিক থেকে এটি দ্বিতীয়। আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড।

বিপিএলে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক পাকিস্তানের আহমেদ শেহজাদ। ২০১২ সালে রাজশাহীর বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেছেন তিনি। তার পরেই জায়গা করে নিলেন আজ লিটন। দ্বিতীয় অবস্থানে অবশ্য লিটনের সঙ্গেই আছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। ২০১২ সালের আসরে ৪৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা