× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়নস ট্রফি

সাকিব-লিটনের না থাকার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৫:২১ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ১৫:২৫ পিএম

সাকিব-লিটনের না থাকার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

বেশ নাটকীয়তার জন্ম দিয়েই আগামী মাসের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে বড় খবর সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের না থাকা। নতুন করে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। 

ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। সবশেষ ২০১৭ সালে মাঠে গড়িয়েছিল সেরা আট দল নিয়ে গঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আজ রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর সাকিব-লিটনের দলে না থাকার কারণ খোলাসা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

গতকাল বিসিবি জানিয়েছিল, চেন্নাইতে সাকিবের দ্বিতীয় দফায় দেওয়া বোলিং পরীক্ষাতেও ত্রুটি ধরা পড়েছে। যে কারণে তিনি দল থেকেও যে বাদ পড়বেন তেমনটা অনুমেয় ছিল, সেটাই অন্যতম কারণ হিসেবে সামনে এনেছেন লিপু। তিনি বলেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন বৈধতা নিয়ে যে সমস্যা, সেটি থেকে তিনি উত্তরণের প্রক্রিয়ায় আছেন। বোলিং পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার কারণে তিনি এখন শুধু একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন। ফলে সিলেকশন পজিশনেও সাকিবের অবস্থান ছিল কেবল একজন ব্যাটসম্যান হিসেবে। আমাদের টিম কম্বিনেশনটা সাজাতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে ১৫ জনের দলে রাখতে পারিনি।’

তবে লিটনের না থাকার প্রশ্নে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় দল থেকে বাদ পড়েছেন তিনি। লিপু বলেন, ‘রানের তীব্র খরায় ভুগছে। আউটের ধরনগুলো একই রকম। ক্রিকেটের প্রত্যেকটা ফরমেটেই বিশেষ করে সাদা বলে পাওয়ারপ্লের সময়ে যে সুযোগটা নেওয়ার দরকার, সেখানে আপনি দেখবেন যে ওয়েস্ট ইন্ডিজের যেখানে আমরা তিনশোর কাছাকাছি রান করেছি। স্ট্রাইকরেট দেখেন যে ভালো করতে পারছে না। প্রেশার চলে আসছে তার পার্টনারের উপর।’ 

অবশ্য লিটনের ওপর আস্থার কথাও জানিয়েছেন লিপু, ‘তারপরও আমরা তার উপর আস্থা রেখেছিলাম। সাদা বলের ক্রিকেটে তাকে আমরা অনেক ম্যাচ খেলিয়েছি। এর আগে শ্রীলঙ্কার সময় সিরিজে একটা সিরিজে তাকে শেষ ম্যাচে দলে রাখিনি। অনেক সময় একটা ক্রিকেটারকে আস্থার জায়গা থেকে সিলেক্ট হয়।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা