× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪ মাস পর ভারতীয় দলে শামি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫ ১৪:০৭ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫ ২২:৪০ পিএম

১৪ মাস পর ভারতীয় দলে শামি

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শেষবার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল মোহাম্মদ শামিকে। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ফিরলেও জাতীয় দলে ছিলেন না। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে আবারও দলে ফিরতে যাচ্ছেন শামি।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে তাকে। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দলের সহ-অধিনায়ক করা হয়েছে অক্ষর প্যাটেলকে। চমকের বিষয় দলে নেই রিশাভ পান্ত ও জাসপ্রিত বুমরা। উইকেটের পিছনে দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। তার ব্যাকআপ হিসেবে আছেন ধ্রুব জুরেলও। 

আগামী ২৩ জানুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হবে প্রথম ম্যাচ। চেন্নাইয়ের ২৬ জানুয়ারি হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের বাকি তিন ম্যাচ ২৯ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি যথাক্রমে রাজকোট, পুনে ও মুম্বাইয়ে।  

ভারতের স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, (সহ-অধিনায়ক) হারশিত রানা, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা