× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে হয়রানির শিকার ফুটবলারদের স্ত্রী-সন্তানরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৭:০০ পিএম

সৌদিতে হয়রানির শিকার ফুটবলারদের স্ত্রী-সন্তানরা

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অংশ নিতে সৌদি আরবে গিয়েছিল মায়োর্কা ফুটবল ক্লাব। তবে জেদ্দায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি তাদের খেলোয়াড়দের পরিবারের সঙ্গে ঘটেছে অস্বস্তিকর একটি ঘটনা। স্টেডিয়ামের বাইরে হয়রানির শিকার হয়েছেন মায়োর্কার ফুটবলারদের স্ত্রী ও সন্তানরা!

মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজের স্ত্রী ক্রিস্টিনা পালভারা বিষয়টি স্প্যানিশ টিভি চ্যানেল স্পোর্টস আইবি-৩-এ এক সাক্ষাৎকারে জানান, কিং আবদুল্লাহ স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় স্থানীয় কিছু পুরুষ তাদের ছবি তোলে এবং হয়রানি করে। তার সঙ্গে ছিলেন মায়োর্কার গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রী নাতালিয়া কালুজোভা।  

সংবাদমাধ্যমকে পালভারা বলেন, ‘স্টেডিয়াম থেকে বের হওয়াটা খুব কঠিন ছিল। আমরা সন্তানদের সঙ্গে বের হচ্ছিলাম, কিন্তু কোনো নিরাপত্তা ছিল না। স্থানীয় কিছু পুরুষ এসে আমাদের ছবি তোলা শুরু করে এবং হয়রানি করে। আমার মেয়ে তখন ঘুমিয়ে ছিল। এটি আমাদের জন্য খুবই অস্বস্তিকর পরিস্থিতি ছিল। আমাদের নিরাপত্তার জন্য কেউ ছিল না।’

এদিকে মায়োর্কার গোলকিপার ডমিনিক গ্রিফের স্ত্রী নাতালিয়া কালুজোভা আরেক স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে জানান, তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের ধাক্কা দিয়ে ভিডিও করা হয়েছে, অযাচিতভাবে ছোঁয়া হয়েছে এবং আমাদের মুখের সামনে ফোন ধরে ভিডিও তোলা হয়েছে।’

এ ঘটনায় মায়োর্কা ফুটবল ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। ক্লাবটি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, ক্লাবটি জানিয়েছে, শুধু খেলোয়াড়দের পরিবারের সদস্যরাই নয়, ম্যাচ শেষে মাঠের বাইরে আরও অনেক সমর্থকও হয়রানির শিকার হয়েছেন।

এদিকে ২০৩৪ সালে এককভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব৷ মধ্যপ্রাচ্যের দেশটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা৷ অবশ্য মায়োর্কার ফুটবলারদের স্ত্রী ও সন্তানদের হয়রানির অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব ফুটবল ফেডারেশন কিংবা দেশটির সরকার৷  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা