× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাপুটে জয়ে ধবধোলাই এড়াল শ্রীলঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫ ১৪:৩৭ পিএম

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫ ১৪:৪১ পিএম

দাপুটে জয়ে ধবধোলাই এড়াল শ্রীলঙ্কা

ঘরের মাঠে প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটিতে তাদের সামনে ছিল হোয়াইটওয়াশের সুযোগ। আর সফরকারী শ্রীলঙ্কার জন্য মান বাঁচানোর লড়াই। যে লড়াইয়ে দাপুটে জয়ের মুখ দেখেছে লঙ্কানরা। তাতে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও ধবধোলাই এড়িয়েছে চারিথ আসালাঙ্কার দল। 

অকল্যান্ডে আজ শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ১৪০ রানে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ৮ উইকেটে ২৯০ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ১৫০ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। এই ম্যাচ হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। এর আগে টি-টোয়েন্টি সিরিজও একই ব্যবধানে জিতেছিল তারা।

শ্রীলঙ্কার বড় সংগ্রহের মূল ভিত্তি গড়ে মূলত পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ফিফটিতে। এর মধ্যে ওপেনার নিশাঙ্কা ৪২ বলে ৬৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। এরপর মেন্ডিস ৪৮ বলে ৫৪ ও লিয়ানাগে ৫২ বলে ৫৩ রান করেন। এছাড়া ৭১ বলে ৪৬ রান করে পার্শ্ব-নায়কের ভূমিকায় ছিলেন কামিন্দু মেন্ডিস। কিউইদের হয়ে বোলিংয়ে ম্যাট হেনরি একাই ৪ উইকেট শিকার করেন৷ 

২৯১ রানের লক্ষ্য তাড়ায় নেমে তিন লঙ্কান বোলার আসিথা ফের্নান্দো, মাহিশ থিকসানা ও এশান মালিঙ্গার তোপে বিপর্যয়ের মুখে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ২১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। এরপরও উইকেট পতনের মিছিল চলতেই থাকে। তবে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যান মার্ক চ্যাপম্যান। কিন্তু তা যথেষ্ট ছিল না। ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলে দলের শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি। ৩০তম ওভারেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।  

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯০/৮ (নিশাঙ্কা ৬৬, মেন্ডিস ৫৪, লিয়ানাগে ৫৩; ম্যাট হেনরি ৪/৫৫, মিচেল স্যান্টনার ২/৫৫)।
নিউজিল্যান্ড: ২৯.৪ ওভারে ১৫০/১০ (চ্যাপম্যান ৮১; ফের্নান্দো ৩/২৬, থিকসানা ৩/৩৫, মালিঙ্গা ৩/৩৫)।
ফল: শ্রীলঙ্কা ১৪০ রানে জয়ী।
সিরিজ: নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচ সেরা: আসিথা ফের্নান্দো (শ্রীলঙ্কা)।
সিরিজ সেরা: ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা