× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটের প্রথম জয়ের স্বাদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ২২:৫২ পিএম

সিলেটের প্রথম জয়ের স্বাদ

বিপিএলের বাকি পাঁচ দল কম-বেশ জয়ের স্বাদ পেয়েছে। বাকি ছিল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। এর আগে ঢাকা পাঁচটি এবং সিলেট টানা তিনটি করে ম্যাচ খেলে জয়হীন থেকেছে। কামব্যাক করার জন্য শুক্রবারের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ও কাঙ্ক্ষিত ছিল দুদলের। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় একে অন্যের। হোম ভেন্যুতে অতিথি ঢাকার বিপক্ষে ৩ উইকেটে জয় তুলেছে সিলেট।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই তানজিদ তামিমের উইকেট হারায় ঢাকা। রাকিম কর্নওয়ালের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন এই ওপেনার। তবে শুরুর ধাক্কা সামলে নেয় ঢাকা। দীর্ঘদিন ধরে অফফর্মে থাকা লিটন দাস দায়িত্ব তুলে নেন। উইকেটরক্ষক ব্যাটারের ৭৩ রান এবং মুনিম শাহরিয়ারের ৫২ রানের ওপর ভিত্তি করে সিলেটকে ১৯৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় ঢাকা।

জবাবে শুরুতেই পথ হারায় সিলেট। জাকির হাসানের ৫৮ এবং টপ-মিডল অর্ডারের ব্যাটারের ধারাবাহিক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসে সিলেট। এর জন্য অবশ্য আরিফুল হকের অবদান অনস্বীকার্য। তিনি ২৮ রানে অপরাজিত থেকে সিলেটকে প্রথম জয় উপহার দিয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা