× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১০:৪১ এএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১১:০০ এএম

সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল

ফুটবলপাড়া আর চায়ের টেবিলে আড্ডা, সব জায়গাতেই আলোচনা হচ্ছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দেখা মিলবে আরেকটি এল ক্লাসিকোর। অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে আগেই মঞ্চটা তৈরি করে রেখেছিল বার্সেলোনা। গতকাল রাতে রিয়াল মাদ্রিদের জয়ে সেটা পেল পূর্ণতা। গতকাল জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

আগামী রবিবার রাতে জেদ্দাতেই সুপার কাপের ফাইনালে বার্সার মুখোমুখি হবে রিয়াল। এ ফাইনালে জিতলে ১৪তম সুপার কাপ জিতে সবার ওপরে থাকা বার্সাকে ছুঁয়ে ফেলবে রিয়াল। এর আগে ২০২৩ সালে রেকর্ড ১৪তম ট্রফি হাতে নেয় ন্যু ক্যাম্পের দলটি।

বৃহস্পতিবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় রিয়াল। তবে ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ম্যাচঘড়ির ৬০ মিনিট পর্যন্ত। জুড বেলিংহ্যাম গোলমুখ খোলেন। নিচু শটে জাল কাঁপান ইংলিশ মিডফিল্ডার। মায়োর্কা ডিফেন্ডার মার্তিন ভালজেন্ত স্টপেজ টাইমে আত্মঘাতী গোল করলে ব্যবধান বাড়ে। তারপর রদ্রিগো করেন শেষ গোল।

ম্যাচ শেষে ফাইনালে বার্সার মুখোমুখি হওয়া প্রসঙ্গে কথা বলেছেন রিয়াল কোচ। আনচেলত্তি বলেছেন, ‘ক্লাসিকো নিয়ে অনুমান করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। গত বছর সুপার কাপে আমরা তাদের ৪-১ গোলে হারিয়েছি। বার্সেলোনায় আমরা দুবার ৪-০ গোলে জিতেছি। তারা আবার বার্নাব্যুতে আমাদের ৪-০ গোলে হারিয়েছে। পরের ম্যাচটি কেমন হবে, সেটা কল্পনা করা কঠিন। এটা উপভোগ্যই হবে, কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় উপস্থিত থাকবে। আর অবশ্যই আমরা বার্সার চেয়ে সেরা দল হয়ে ম্যাচ শেষ করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা