বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩৩ পিএম
চলতি বিপিএলে এখনো জয়ের সঙ্গে দেখা হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে শাকিব খানের দল। আজ বৃহস্পতিবার থিসারা পেরেরার দলের পঞ্চম ম্যাচে প্রতিপক্ষ চিটাগং কিংস। বন্দরনগরীর দলটির বিপক্ষে ঢাকা জিততে পারে কিনা, তা দেখার অপেক্ষা এখন ভক্তদের। কারণ, এবারের আসরে আজই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসভাগ্য সহায় হয়নি ঢাকার। টস জিতেছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টস জিতে অনুমিত ভাবেই বোলিং বেছে নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক পেরেরাকে। অবশ্য ঢাকা আজকের ম্যাচে একাদশে রাখেনি উইকেটকিপার ব্যাটার লিটন দাসকে।
ঢাকা ক্যাপিটালস একাদশ : জেসন রয়, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শাহাদাত হোসেন দীপু, স্টিফেন এসকিনাজি (উইকেটরক্ষক), ফরমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাজমুল ইসলাম অপু।
চিটাগং কিংস একাদশ : পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ।