× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিগ ব্যাশে না খেলতে পারলেও আক্ষেপ নেই রিশাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫ ১৩:১৭ পিএম

রিশাদ হোসেন

রিশাদ হোসেন

বিপিএলের সঙ্গে এখন চলছে বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ান এ ক্রিকেট আসরে হোবার্ট হারিকেনসের জার্সিতে মাঠে নামার কথা ছিল রিশাদ হোসেনের। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিনিই সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি আসরে। কিন্তু বিপিএলের কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি এই টাইগার লেগ স্পিনারের। 

হোবার্টের হয়ে খেলতে না পারার আক্ষেপ আছে কি না এমন প্রশ্নে রিশাদ বলেন, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’ 

বিপিএলের শুরুর কয়েক ম্যাচে খেলতে পারেননি। ফরচুন বরিশালের একাদশের বাইরে থাকলেও এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।’ 

দলের স্বার্থে একাদশের বাইরে থাকতে কোনো আপত্তি নেই রিশাদের, ‘এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে এটা তো আমার হাতে নেই।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা