× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্যোতির নেতৃত্বে উইন্ডিজ সফরে মেয়েরা

অনির্দিষ্টকালের বিরতি নিচ্ছেন জাহানারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ২২:০২ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ২২:০৬ পিএম

জাহানারা আলম

জাহানারা আলম

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম সফরেই দুদল তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। সামনের এই সিরিজের জন্য সোমবার রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরের দলে নেই জাহানারা আলম। জানা গেছে, মানসিকভাবে প্রস্তুত না হওয়ায় ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিচ্ছেন দেশের এ তারকা পেসার। বাংলাদেশ নারী ক্রিকেটের ইনচার্জ হাবিবুল বাশার সুমনের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

জাহানারার থেকে বিরতিতে যাওয়া নিয়ে সুমন, ‘জাহানারা আমাদের একটি চিঠিতে জানিয়েছে- খেলার জন্য সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং ক্রিকেট থেকে দুই মাসের বিরতিতে যাচ্ছে।’ নিজেদের মাঠে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই ছিলেন জাহানারা। তবে মাঠে ছিলেন মাত্র একটি টি-টোয়েন্টিতে।

নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও সরিয়ে নিতে প্রস্তুত আছেন জাহানারা। এ নিয়ে সুমন বলেন, ‘প্রয়োজনে চুক্তি (বিসিবির কেন্দ্রীয় চুক্তি) থেকেও নিজেকে বাইরে রাখতে বলেছে জাহানারা। তার বিষয়টিকে আমাদের সম্মান জানাতে হবে, কারণ কেউ যদি মনে করে সে মানসিকভাবে প্রস্তুত নয় এবং কিছুদিন বিরতি নিতে চায়, তাহলে আমাদের সেটি গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময়ও নিশ্চিত হওয়া যায়নি। যখনই সে খেলার জন্য উপযুক্ত মনে করবে, আমাদের জানাবে।’

তবে প্রথমবার ক্যারিবীয় সফরের দলে সুযোগ পেয়ে স্পিনার রাবেয়া খান বেশ উচ্ছ্বসিত, ‘প্রথমবার ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছি, আমরা খুবই রোমাঞ্চিত। যেখান থেকে ছেলেরা কিছুদিন আগেই সাফল্য নিয়ে ফিরেছে। আশা করি আমরাও ভালো কিছু করতে পারব।’

আগামী ১৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজে পৌঁছবে নিগার সুলতানা জ্যোতিরা। ১৯ জানুয়ারি ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে দুদলের মাঠের লড়াই। পরের দুই ওয়ানডে হবে ২১ ও ২৪ জানুয়ারি। আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে দুদলের জন্যই এই সিরিজ গুরুত্বপূর্ণ। সেন্ট কিটসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি। 

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা