× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোপা দেল রে

শেষ ষোলোতে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫ ২১:৫৪ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫ ২১:৫৫ পিএম

সতীর্থ ব্রাহিমের সঙ্গে লুকা মদ্রিচের গোল উদযাপন

সতীর্থ ব্রাহিমের সঙ্গে লুকা মদ্রিচের গোল উদযাপন

চতুর্থ স্তরের দল ডেপ মিনেরা পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদের কাছে। স্পেনের মিউনিসিপাল স্টেডিয়াম কার্টাগোনোভাতে গোল উৎসবে মেতেছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। কোপা দেল রে’র শেষ ৩২-শে দাপুটে জয়ে শেষ ষোলও নিশ্চিত করে বসেছে লস ব্লাঙ্কোসরা। তাতেই যারপরনাই খুশি কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার মিনেরাকে ৫-০ গোলে হারিয়েছে লা লিগার শীর্ষ দল। ম্যাচে জোড়া গোল পেয়েছেন আন্দ্রে গুলার। একবার করে জালের দেখা পেয়েছেন এডুয়ার্ড কামাভিঙ্গা, লুকা মদ্রিচ ও ফেদেরিক ভালভার্দে।

এদিন কোপা দেল রে’র শেষ ষোলোতেও পূর্ণ শক্তি নামিয়েছিলেন আনচেলত্তি। শুরু থেকে দাপটও দেখায় ব্লাঙ্কোসরা। পাঁচ মিনিটের মধ্যে ভালভার্দে গোলও পায়। ৮ মিনিট বাদে ব্যবধান বাড়ান কামাভিঙ্গা। আধাঘণ্টার সময় তৃতীয় গোলটি করেন গুলের।

দ্বিতীয়ার্ধে ম্যাচটা পুরোপুরি নিজেদের করে নিতে অবদান রাখেন মদ্রিচ। ব্রাহিম ডিয়াজের সঙ্গে দারুণ সমন্বয়ে স্কোর ৪-০ করে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি। মিনেরার গোলকিপার ফ্রান মার্টিনেজ নৈপূণ্যে ব্যবধানও খুব বেশি বড় হয়নি। খেলা শেষের দুই মিনিট বাকি থাকতে অবশ্য পঞ্চম গোলটি এনে দেন গুলের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা