× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অকালে চলে গেলেন অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মহরম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫ ২৩:৫৫ পিএম

মহরম হোসেন মহিন

মহরম হোসেন মহিন

বড্ড অকালেই চলে গেল ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মহরম হোসেন মহিন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। 

আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে। এ আসরে ঢাকা দক্ষিণের হয়ে খেলার কথা ছিল বাঁহাতি স্পিনার মহরমের। টুর্নামেন্ট সামনে রেখে কিছুদিন ধরে ফরিদপুরে ক্যাম্প করছে ঢাকা দক্ষিণ। 

ক্যাম্প চলাকালীন পেটে ব্যথা নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন মহরম। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসরা তাকে ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেন।

পরে মহরমের পরিবার ও টিম ম্যানেজমেন্ট তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তীব্র অ্যাসিডিটির সঙ্গে কিছু শারীরিক জটিলতা ধরা পড়ে। চিকিৎসকরা তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন। 

তবে নিবিড় পরিচর্যাকেন্দ্রে মহরমের শারীরিক অবস্থার অবনতি হয়। সুস্থ হয়ে আর ঘরে ফেরা হলো না বরিশালের গৌরনদীর ছেলে মহরমের। শনিবার রাতেই মারা যান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা