× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমালোচনার জবাবে রোনালদোকে রদ্রির খোঁচা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৮ পিএম

সমালোচনার জবাবে রোনালদোকে রদ্রির খোঁচা

রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগজয়ী ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিঅরের যোগ্য দাবিদার। ক্রিশ্চিয়ানো রোনালদো এমন বলার পর কারণ হিসেবে দেখিয়েছিলেন, ভিনিসিয়াস চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ফাইনালে গোল করেছেন। তবে ব্যালন ডি’অর পেয়েছেন রদ্রি। তার পুরস্কার জয়ে সিআরসেভেনের নেতিবাচক মন্তব্য ভালোভাবে নেননি স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার।

রোনালদোর মন্তব্যের পর বিস্ময় প্রকাশ করে রদ্রি উত্তর দিয়েছেন, ‘সত্যিই বিস্মিত, কারণ সে অন্যদের চেয়ে ভালোভাবে জানে কীভাবে এর বাছাই বা প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং জয়ী নির্বাচন করা হয়। এবছর সাংবাদিক যারা ভোট দিয়েছেন, তারা বিবেচনা করেছেন এটা আমার জেতা উচিত। সম্ভবত এই সাংবাদিকরাই একসময় তার জন্য ভোট দিয়েছিলেন এবং তিনি জিতেছিলেন। আমি চিন্তা করছিলাম তিনি সেসময় দ্বিমত পোষণ করেননি।’

চোটে ভুগতে থাকা ম্যানচেস্টার সিটি তারকা আরও বলেছেন, ‘এটা আমার জীবন পরিবর্তন করেছে। অনেক জিনিস আছে যা আমি আগে করতে পারতাম, এখন পারব না। যাইহোক, এটাও ভালো কিছুর জন্য। আমার দর্শন হল, জীবনে আপনাকে বিষয়গুলো যেভাবে দেবে সেভাবে নিতে হবে।’

রদ্রির মতে, ‘যখন ব্যালন ডি’অর জিতবেন, এরপর আপনার পছন্দ না হলে উত্তিজিত হয়ে অভিযোগ করার দরকার নেই। ঈশ্বর আমাকে যা দিয়েছেন তা দিয়েছেন এবং আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমাকে চোটসহ সবকিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।’

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিকে পেছনে ফেলে ব‍্যালন ডি’অর জেতা রদ্রি গত মৌসুমে সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পরে স্পেনের হয়ে জেতেন ইউরো। চোটের কারণে ফাইনালের দ্বিতীয়ার্ধে না খেলেও জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা