× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

উসমানের সেঞ্চুরিতে রাজশাহীকে বিশাল লক্ষ্য চট্রগ্রামের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:৪২ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫৬ পিএম

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাকিয়েছেন পাকিস্তানের ব্যাটার উসমান খান; ছবি: আ. ই. আলীম

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাকিয়েছেন পাকিস্তানের ব্যাটার উসমান খান; ছবি: আ. ই. আলীম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরের তৃতীয় ম্যাচেই সর্বোচ্চ ২০৩ রান সংগ্রহ করেছিল খুলনা টাইগার্স। এবার তাদেরকেও ছাড়িয়ে গেল চিটাগং কিংস। পাকিস্তানি ব্যাটার উসমান খানের সেঞ্চুরিতে দুর্বার রাজশাহীর বিপক্ষে বড় সংগ্রহ পেল মিথুনরা।

শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করেছে চট্রগ্রাম কিংস। আসরের প্রথম সেঞ্চুরিয়ান উসমান ৬২ বলে করেছেন ১২৩ রান। রাজশাহীর সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ ২২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুতেই পারভেজ হোসেন ইমনের উইকেট হারিয়েছিল চিটাগং। ২ বল খেলে তাসকিনের বলে সাব্বিরের হাতে ক্যাচ তুলে দেন এ ওপেনার। বল হাতে এর পরের সময়টা রাজশাহীর জন্য তিক্ততার। শফিউল ইসলাম-হাসান মুরাদদের তুলোধুনো করে ৯ ওভারের মধ্যে দলকে শতরানে পৌঁছে দেন উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। দুজনের ১২০ রানের জুটি ভাঙে ইনিংসের ১১তম ওভঅরে। ২৫ বলে ৫ চার ও ২ ছক্কার মারে ৪০ রান করে সোহাগ গাজীর শিকার হন ক্লার্ক।

তবে অপরপ্রান্তে আগলে রেখে ঝড় তুলে যান পাকিস্তানি ব্যাটার উসমান। ৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কার মারে তুলে নেন বিপিএল ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। চলতি আসরে এটি কোনো ব্যাটারের প্রথম শতক। তার সঙ্গে ৫.১ ওভার ব্যাট করে ৬৩ রানের জুটি গড়েন মোহাম্মদ মিথুন। ১৫ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৮ রান করে রায়ান বার্লের বলে ক্যাচ তুলে দেন চিটাগংয়ের এ অধিনায়ক। অন্যদিকে দলের সংগ্রহ দুইশ পার করে ১৯তম ওভারে আউট হন উসমান। তাসকিনের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৬১ বলে ১৩ চার ও ৬ ছক্কায় সাজানো ছিল তার ইনিংস।

শেষদিকে হায়দার আলীর ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে আসরের সর্বোচ্চ সংগ্রহ পায় চিটাগং।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা