× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার লিগ

জয়ে বছর শুরু আর্সেনালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ২০:৪৭ পিএম

জয়ে বছর শুরু আর্সেনালের

শুরুর বিবর্ণতা কাটিয়ে বছরের শুরুটা জয়ে রাঙাল আর্সেনাল। বুধবার রাতে ৩-১ গোলের জয়ে ব্রেন্টফোর্ডের মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল। পাশাপাশি প্রিমিয়ার লিগ টেবিলে দুই নম্বরে ফিরল গার্নাসরা।

ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে ব্রায়ান এমবিউমোর গোলে শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা টানেন গাব্রিয়েল জেসুস। দ্বিতীয়ার্ধে মিকেল মেরিনো সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি। এই জয়ে লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে আনল আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে আর্তেতার দলের পয়েন্ট হলো ৩৯। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

এদিন ত্রয়োদশ মিনিটে গোল হজম করে আর্সেনাল। মিকেল ডামসগার্ডের পাস ধরে স্বাগতিক শিবিরে উৎসব এনে দেন এমবিউমো। এরপর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। একচেটিয়া আধিপত্য দেখালেও সুবিধা করতে পারছিল না আর্সেনাল। তবে ম্যাচঘড়ির ২৯ মিনিটে হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন জেসুস। আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে ৬ গোল করলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের দ্বিতীয় গোল আদায় করে আর্সেনাল। এই গোলটি করেন মেরিনো। ৫৩তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে স্কোরলাইন ৩-১ করেন মার্তিনেল্লি।

চাপ সামলে পাওয়া দারুণ এই জয়ের পরও মিকেল আর্তেতার কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসী বার্তা। তিনি বলেন, ‘আমি মনে করি, দল দারুণ আত্মবিশ্বাসী, গোছানো ফুটবল উপহার দিয়েছে, চাপ ধরে রেখে লড়াই চালিয়ে গেছে। আমরা কেবল পরের ম্যাচটি জিততে পারি এবং এরপর দেখা যাবে কী হয়।’

প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় দুয়ে আর্সেনাল। তবুও মাটিতে পা রাখছেন আর্তেতা। গার্নাসরদের কোচ বলেন, ‘এটা (শিরোপাভাগ্য) আমাদের হাতে নেই। যা আছে, তা হলো আমাদের কাজটা যেন আমরা ঠিকঠাকমতো করতে পারি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা