× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফেতে নতুন ভূমিকায় সাফজয়ী কোচ গোলাম রাব্বানী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৭:২৬ পিএম

বাফুফেতে নতুন ভূমিকায় সাফজয়ী কোচ গোলাম রাব্বানী ছোটন। ছবি : বাফুফে

বাফুফেতে নতুন ভূমিকায় সাফজয়ী কোচ গোলাম রাব্বানী ছোটন। ছবি : বাফুফে

আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ফিরেছেন সাফজয়ী কোচ গোলাম রব্বানী ছোটন। তবে এবার মেয়েদের কোচ হিসেবে নয়, বাফুফের এলিট একাডেমির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। নতুন এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ছোটন।

বৃহস্পতিবার বাফুফে এসে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেছেন,‘নতুনভাবে আবারও এখানে (বাফুফে) আসলাম। আগে যেভাবে কাজ করেছি, এখনও সেভাবেই কাজ করতে পারবো। যুব ফুটবল উন্নয়নের দায়িত্ব পেয়েছি। আমি মনে করি, এখানে অনেক কাজ করার সুযোগ আছে। খেলোয়াড়দের উন্নয়ন এবং উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার দিকেই আমার লক্ষ্য থাকবে।’

এর আগে ২০২৩ সালের মে মাসে মেয়েদের কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রাব্বানী। দায়িত্ব ছাড়ার কারণ হিসেবে সে সময় তিনি উল্লেখ করেছিলেন, স্বাধীনভাবে কাজ করতে না পারার ব্যাপারটি। এবারও প্রশ্নটা তাই সামনে আসছে। বাফুফের নতুন কমিটি অবশ্য সে বিষয়ে তাকে আশ্বস্ত করেছে বলেই জানালেন, ‘বাফুফে সভাপতি (তাবিথ আউয়াল) ও সহ-সভাপতি (নাসের জাহেদি) আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা ফুটবলারদ্রর উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করে যাবো।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা