× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুশল পেরেরার সেঞ্চুরিতে লঙ্কানদের সান্ত্বনার জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১২:০৪ পিএম

কুশল পেরেরার সেঞ্চুরিতে লঙ্কানদের সান্ত্বনার জয়

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে সিরিজ আগেই খুইয়েছে শ্রীলঙ্কা। তবে ধবলধোলাই এড়াতে শেষ ম্যাচে ৭ উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে সফরকারীরা। কুশল পেরেরার রেকর্ড সেঞ্চুরিতে ১৯ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে এটাই লঙ্কানদের প্রথম জয়।

বুধবার রাতে নেলসনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শ্রীলঙ্কা। ৮৩ রানে প্রথম ৩ উইকেট পড়লেও অধিনায়ক চারিথ আসালঙ্কার সঙ্গে ১০০ রানের জুটি গড়েন কুশল।  

এরপর আসালঙ্ক থামেন ২৪ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪৬ রান করে। তবে মাত্র ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান কুশল। লঙ্কান ব্যাটারদের মধ্যে যা দ্রুততম। শেষ পর্যন্ত এই ব্যাটা সাজঘরে ফেরেন ১৩ চার ও ৪ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলে।

রান তাড়ায় নিউজিল্যান্ডের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটি থেকেই আসে ৮১ রান। ২১ বলে ৩৭ রান করেন টিম রবিনসন। আরেক ওপেনার রাচিন রবীন্দ্রও ব্যাটিং করেন একই মেজাজে। ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৯ রানে কিউই অলরাউন্ডারকে থামান আসালঙ্কা। লঙ্কান অধিনায়ক এক ওভারে ২৫ রান হজম করলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে রাখেন জয়ের পথে।

যদিও শেষ ওভার পর্যন্ত হাল ছাড়েনি নিউজিল্যান্ড। কিন্তু ড্যারিল মিচেলের ১৭ বলে ৩৫, জাকারি ফুকসের ১৩ বলে ২১* ও মিচেল স্যান্টনারের ১০ বলে ১৪ রানের ইনিংস তিনটি জয়ের জন্য পর্যাপ্ত ছিল না স্বাগতিকদের জন্য। ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি কিউইরা। 

লঙ্কানদের হয়ে আসালঙ্কার তিনটি ছাড়াও দুটি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি করে শিকার নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দোর।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা