× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামিমের তাণ্ডব ব্যর্থ, জয়ে শুরু খুলনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম

ছবি: আ. ই. আলীম

ছবি: আ. ই. আলীম

আক্রমণে ছয়জন বোলার এনেছিলেন মেহেদী হাসান মিরাজ। চিটাগং কিংসের বিপক্ষে সবাই হয়েছেন সফল। তবে বাগড়া দিয়েও শামিম পাটোয়ারী পারেননি তার দলকে জেতাতে। দুইশ ছাড়ানো লক্ষ্যে মোহাম্মদ মিথুনদের দল থামে ১৬৬ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন ও উইলিয়াম বসিস্টোর তাণ্ডবের পর সম্মিলিত বোলিং প্রচেষ্টায় খুলনা টাইগার্স পায় ৩৭ রানের জয়। 

মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় দিনেই দেখা যায় দুইশ ছাড়ানো রান৷ আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাণ্ডব চালান খুলনার ব্যাটাররা। ৪ উইকেট হারিয়ে খুলনা ২০৩ রান তোলে৷ জবাবে শামিমের ক্যামিওর পরও বড় ব্যবধানে হারে চিটাগং। 

এদিন খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন নাঈম ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেননি এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা এই ব্যাটার। তিনে নেমে ওপেনার বোসিসটোকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ১০ ওভারে ৭৯ রান তোলে খুলনা। ১৮ বলে ১৮ রান করে সাজঘরে মিরাজ ফেরার পর দ্রুত উইকেট হারায় খুলনা।

ইব্রাহিম জাদরান (৬) ও আফিফ হোসেন ৮ রানে ফিরিয়ে চাপ কাটায় চিটাগং। কিন্তু বেশি সময় সেই চাপ ধরে রাখতে পারেনি। অপর প্রান্ত আগলে রেখে ৩৬ বলে ফিফটি তুলে নেন ওপেনার বোসিসটো। ষষ্ঠ উইকেটে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। ২২ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। মারকুটে ব্যাটিংয়ে ১৮ বলে ফিফটি তুলে নেন অঙ্কন। শেষ পর্যন্ত অঙ্কনের ২২ বলে ৫৯ রান এবং বোসিসটোর ৫০ বলের অপরাজিত ৭৫ রানে বড় পুঁজি পায় খুলনা।

জবাবে ভালো শুরু পেলেও দ্রুতই খেই হারায় চিটাগং। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির একসময় একশ রানের নিচেই অলআউট হওয়ার শঙ্কা জাগে। তবে সেই শঙ্কা সম্ভাবনায় রূপান্তরিত করতে পারেনি খুলনা। শামিম হোসেনের তাণ্ডবে জিততে দেরিই হয় মিরাজদের। ৭৫ রানে ৮ উইকেট হারানো দলকে একাই ১৫২ রান পর্যন্ত টানেন শামিম। ফেরার আগে ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। সাত চারের পাশাপাশি পাচটি ছক্কার মারো থাকে তাতে। শামিম থামতে বেশিদূর যেতে পারেনি চিটাগং।

দলের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন উসমান খান৷ খুলনার হয়ে চারটি উইকেট নেন আবু হায়দার রনি। মোহাম্মদ নওয়াজ নেন দুটি উইকেট। এক বলে ১৬ রান দেওয়া ওশানে থমাসও পান একটি উইকেট। শামিম তাণ্ডব ছাপিয়ে তাতেই আসে খুলনার দারুণ জয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা