× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

খুলনাকে ব্যাটিংয়ে পাঠাল চট্রগ্রাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৪৫ এএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১২:০৪ পিএম

খুলনাকে ব্যাটিংয়ে পাঠাল চট্রগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের উদ্বোধনী দিনে জয় পেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। আজ মঙ্গলবারও রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চিটাগং কিংস এবং খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ১২ টায়। এর আগে দুই দলের খেলায় টস জিতেছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন এবং খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। 

চিটাগং কিংসের একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), নাঈম ইসলাম, উসমান খান, হায়দার আলি, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, থমাস ও'কনেল ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
খুলনা টাইগার্সের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম, আবু হায়দার, হাসান মাহমুদ, মোহাম্মদ নাওয়াজ, ওশান টমাস, ইব্রাহিম জাদরান ও উইলিয়াম বোসিসটো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা