× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছর শেষে চেলসির আরেকটি অঘটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:২৮ এএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪ ১১:৫৫ এএম

চেলসি আটকে রাখতে পারেনি প্রতিপক্ষকে। সংগৃহীত ছবি

চেলসি আটকে রাখতে পারেনি প্রতিপক্ষকে। সংগৃহীত ছবি

উড়তে থাকা চেলসি যেন দুপ করে পড়েছে মাটিতে। কদিন আগে ফুলহ্যামের বিপক্ষে এসেছিল হার। ৪৫ বছর পর ঘরের মাঠে আসা ওই হারের ক্ষত শুকানোর আগে আরও বড় অঘটন। দ্য ব্লুজরা এবার গোলমেলে করেছেন আরও বড়, প্রিমিয়ার লিগের শিরোপার স্বপ্নেও ফেলে দিয়েছেন আঁচড়।

তো চেলসি করেছে কী! ব্লুজরা এমন একটি দলের কাছে হেরেছেন, যাদের বিপক্ষে গত ৩১ বছরে কখনও কোথাও হারেনি। সেই প্রতিপক্ষ ইপসউইচ টাউনের কাছে ২-০ গোলে হেরেছে চেলসি। শিরোপার ইঁদুর দৌড়ে তাতেই পিছিয়ে পড়ছে লন্ডনের দলটি।

সবশেষ ১৯৯৩ সালে ইপসউইচের কাছে হেরেছে চেলসি। শুধু ৩১ বছরের আক্ষেপ ঘোচানো নয়, ইপসউইচের ঘরের মাঠে ২২ বছরে এটি প্রথম জয়। পোর্টম্যান রোডে লিয়াম ডেলাপের ১২তম মিনিটের পেনাল্টি দলকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ওমারি হাচিনসন তার সাবেক দলের বিপক্ষে গোল করে বহু বছরের আক্ষেপ ঘোচানো জয় নিশ্চিত করেন।

ইপসউইচের কোচ কিয়েরান ম্যাককেনা এ জয়কে ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তিনি সবাইকে স্মরণীয় সাফল্য উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন। এ জয়ে পয়েন্ট তালিকায় ১৮তম স্থানে উঠে এসেছে দলটি। ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৪-এ রয়েছে চেলসি। তবে এ হারকে শিরোপার অরবিট থেকে ছিটকে যাওয়া হিসেবে দেখছেন না দ্য ব্লুজরা। নতুন বছরে তারা ফিরবেন বলে আশাবাদী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা