× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে সাত দলের স্কোয়াড কেমন হল?

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪ ১২:০৪ পিএম

বিপিএলে সাত দলের স্কোয়াড কেমন হল?

দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কুড়ি কুড়ির টুর্নামেন্টের একাদশ আসর মাঠে গড়াচ্ছে আজ। বৈশ্বিক অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর সঙ্গে সাংঘর্ষিক সূচী থাকায় এবারও তারকা অভাব দলগুলোতে। শেষ দিন পর্যন্ত দলে টানা হয়েছে বিভিন্ন ক্রিকেটারকে। যার পুনরাবৃত্তি দেখা যেতে পারে আসরের মাঝেও। 

মাঠের ক্রিকেট শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক ৭টি ফ্র্যাঞ্চাইজি বর্তমান স্কোয়াড কেমন হল:-

ঢাকা ক্যাপিটালস
দেশি: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, আলাউদ্দিন বাবু ও হাবিবুর রহমান সোহান।
বিদেশি : থিসারা পেরেরা (অধিনায়ক, শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), শাহনেওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), ফারমানউল্লাহ শাফি (আফগানিস্তান), জেপি কোটজে (নামিবিয়া), শুভম সুভাস রঞ্জনে (যুক্তরাষ্ট্র) ও জেসন রয় (ইংল্যান্ড)।
সিলেট স্ট্রাইকার্স
দেশি: আরিফুল হক (অধিনায়ক), মাশরাফি বিন মোর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, জাকের আলী অনিক, রনি তালুকদার, আল-আমিন হোসেন, রুয়েল মিয়া, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, মেহেদী হাসান সোহাগ, টিপু সুলতান ও জাওয়াদ আবরার।
বিদেশি: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মানজি (স্কটল্যান্ড), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), রিস টপলি (ইংল্যান্ড), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র) ও জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ)।
রংপুর রাইডার্স
দেশি: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বী, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, ইরফান শুক্কুর, তৌফিক খান তুষার ও আজিজুল হাকিম তামিম।
বিদেশি: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকউল্লাহ অটল (আফগানিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড), স্টিভেন টেইলর (যুক্তরাষ্ট্র) ও আকিফ জাভেদ (পাকিস্তান)।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক বিজয় (অধিনায়ক), তাসকিন আহমেদ, জিশান আলম, আকবর আলী, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির হোসেন, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর, এসএম মেহেরব হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মিজানুর রহমান।
বিদেশি: মোহাম্মদ হারিস (পাকিস্তান), আরাফাত মিনহাজ (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা) ও সালমান মির্জা (পাকিস্তান)।
ফরচুন বরিশাল
দেশি: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, রিপন মণ্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, প্রীতম কুমার ও ইকবাল হাসান ইমন।
বিদেশি: ডাভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহানদাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান) ও শাহিনশাহ আফ্রিদি (পাকিস্তান)।
খুলনা টাইগার্স
দেশি: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, না্ইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অংকন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বী, মাহমুদুল হাসান জয় ও রুবেল হোসেন।
বিদেশি: ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), দারউইশ রাসুলি (আফগানিস্তান) ও সালমান ইরশাদ (পাকিস্তান)।
চিটাগং কিংস
দেশি: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাকিব আল হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সৈয়দ খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব, নাবিল সামাদ, আরাফাত সানি ও ইরফান হোসেন।
বিদেশি: মঈন আলী (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া), খাজা নাফে (পাকিস্তান), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র), জুবাইদ আকবরি (আফগানিস্তান), হুসাইন তালাত (পাকিস্তান) ও আলী রাজা (পাকিস্তান)।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা