× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোব সকার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২২ পিএম

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪:২৯ পিএম

গ্লোব সকার অ্যাওয়ার্ডে পুরস্কার জিতলেন যারা

আরেকটি বছর শেষের পথে। এরই মাঝে গতকাল শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই স্পোর্টস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪। ফিফা ব্যালন ডি’অর বা দ্য বেস্টের মতো এ আসরেও আধিপত্য দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ব্যক্তিগত পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার জুনিয়র ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকারা।

এ বছরের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রিয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। ফিফা ব্যালন ডি’অর থেকে পুরস্কার বঞ্চিত হলেও দ্য বেস্টের পর গ্লোব সকার অ্যাওয়ার্ডেও নিজের আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান তারকা। একই সঙ্গে সেরা ফরোয়ার্ডের পুরস্কারও উঠেছে তার হাতে। রিয়ালের আরও এক তারকা জুড বেলিংহাম জিতেছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার।

নারী ফুটবলে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। মধ্যপ্রাচ্যের বর্ষসেরা ফুটবলারের সম্মাননা পেয়েছেন আল নাসরের পর্তুগিজ মহাতারকা রোনালদো। উদীয়মান তারকা হিসেবে ইমার্জিং প্লেয়ারের খেতাব জিতেছেন বার্সার লামিন ইয়ামাল। প্লেয়ার ক্যারিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন নেইমার, থিবো কর্তোয়া এবং রিও ফার্দিনান্দ। 

এদিকে ক্লাব বিভাগেও সাফল্য পেয়েছে রিয়াল মাদ্রিদ। বর্ষসেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। কোচ কার্লো আনচেলত্তি বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। সেরা এজেন্টের সম্মান পেয়েছেন জর্জ মেন্ডিস। ছেলেদের বর্ষসেরা ক্লাব হয়েছে রিয়াল মাদ্রিদ এবং মেয়েদের বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে এফসি বার্সেলোনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা