প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:২২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪ পিএম
বাবর আজম
সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে পেয়েছেন ফিফটি। পঞ্চাশ ওভারের খেলায় র্যাংকিংয়ে তার অবস্থান চূড়ায়। তবে ফরম্যাট পরিবর্তন না হতেই মুদ্রার উল্টো পিঠ দেখলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র চার রান করতে পেরেছেন তিনি। তাতে অবশ্য একটা রেকর্ড হয়েছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
সেঞ্চুরিয়ন টেস্টে ৩ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে নিজেকে মেলে ধরতে পারেননি বাবর। ডেন পেটারসনের বলে মাত্র ৪ রানে সাজঘরে ফিরেন তিনি। আউট হওয়ার আগে তিনি টেস্টে ৪ হাজার রান পূর্ণ করেন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই ৪ হাজার রানের এই মাইলফলক ছুঁয়েছিলেন তিনি। তাতে তিন ফরম্যাটেই চার হাজার রান করা ব্যাটারদের এলিট ক্লাবে প্রবেশ করলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
বিরাট কোহলি ও রোহিত শর্মার পর ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন বাবর। ২০২২ প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক অর্জন করেন কোহলি। এর পর রোহিত শর্মা দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।