× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্সিং ডে টেস্ট

শুরুতে পথ হারাল ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪ ১০:৫৭ এএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৯ এএম

শুরুতে পথ হারাল ভারত

এক সেঞ্চুরি আর তিন ফিফটি, রান পাহাড়ে চড়তে আর কী প্রয়োজন? মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্টিভেন স্মিথের ৩ অঙ্কের ম্যাজিকাল ফিগার,  একইসঙ্গে অভিষিক্ত স্যাম কনস্টাসের কীর্তি এবং মার্নাস ল্যাবুশেন ও উসমান খাজার হাফসেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৪৭৪ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জবাবে শুরুতেই উইকেট হারিয়ে বিপদে ভারত।

৬ উইকেটে ৩১১ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৬৩ রান যোগ করতেই স্বাগতিকেরা খুইয়ে ফেলে বাকি ৪ উইকেট। এ রানের মধ্যেই সবচেয়ে বড় অবদান স্মিথের। আগের দিনই ফিফটি করা অজি অলরাউন্ডার থেমেছেন ১৪০ রানে। দলের পক্ষে তিনিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।

স্মিথের ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ৬ বাউন্ডারিতে। তিনি মোট ১৯৭ বল মোকাবিলা করেছেন। ডান হাতি এ ব্যাটসম্যানের আজকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ৩৪তম, মেলবোর্নে পঞ্চম, ভারতের বিপক্ষে ১১তম আর অস্ট্রেলিয়ার মাটিতে ১৮তম। এর মধ্যে ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরিতে গড়েছেন দেশটির বিপক্ষে সবচেয়ে বেশি ৩ অঙ্কের ইনিংসের রেকর্ড। এতদিন ভারতের বিপক্ষে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছিল ইংল্যান্ডের জো রুটের, ৫৩ ইনিংসে ১০টি। স্মিথ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ১০১ রানের পর এবার আরেকটি সেঞ্চুরি করে রুটকে ছাড়িয়ে গেছেন ৪৩ ইনিংসেই।

জবাব দিতে নেমে দলীয় ৮ রানের মাথায় অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান প্যাট কামিন্স। এরপর ৫১ রানের মাথায় জয়সওয়ালকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এ মুহূর্তে দলকে এগিয়ে নেওয়ার কাজ করছেন লোকেশ রাহুল ও কোহলি।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ১২২.৪ ওভারে ৪৭৪ (স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭, কামিন্স ৪৯, ক্যারি ৩১। বুমরা ৪/৯৯, জাদেজা ৩/৭৮, আকাশ ২/৯৪)।

ভার‍ত প্রথম ইনিংস : ১৮.১ ওভারে ৫৯/২ (জয়সওয়াল ২৯, রোহিত ৩, রাহুল ২৪*, কোহলি ২*। কামিন্স ২/৩৪)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা