× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ২১:০৫ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

নারীদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । সুমাইয়া আক্তারের নেতৃত্বে শিরোপার মিশনে যাবে বাংলাদেশ। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিসিবি।

আগামী বছরের ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ক্লাংয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। বায়োমাস ক্রিকেট ওভালে হবে সব ম্যাচ। আসরে অংশ নিচ্ছে মোট ১৬ দল। 

এশিয়া কাপের স্কোয়াড থেকে বিশ্বকাপে এসেছে দুটি পরিবর্তন। মাহারুন নেছা ও আরভিন তানি দলে জায়গা পাননি। বিশ্ব আসরের জন্য ডাক পেয়েছেন  লাকি খাতুন এবং সাদিয়া ইসলাম। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোঁয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা