× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্সিং ডে টেস্ট

কোহলির সঙ্গে ঝামেলা নিয়ে কনস্টাস— ‘ক্রিকেটে এমন হয়’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:১৯ এএম

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪ ১১:৪৯ এএম

কোহলির সঙ্গে ঝামেলা নিয়ে কনস্টাস— ‘ক্রিকেটে এমন হয়’

বক্সিং ডে টেস্টেই অভিষেক। সাম কনস্টাসের বয়সও স্রেফ ১৯। এমন একজনের সঙ্গেই কি না ঝামেলায় জড়িয়ে গেলেন বিরাট কোহলির মতো ক্রিকেটার।

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসের দশম ওভারের সময় ঘটে ঘটনাটি। ওভার শেষে পিচের পাশ দিয়ে হাঁটার সময় কনস্টাসের কাঁধে ধাক্কা লাগে কোহলির। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। উসমান খাজা এসে কথা বলে ঘটনাটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাতে লম্বা হয়নি দুজনের কথোপকথন।

এ নিয়ে পরবর্তীতে চ্যানেল সেভেনকে কনস্টাস বলেন, ‘মনে হয় দুজনই আমরা আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি বুঝতে পারিনি, গ্লাভস ঠিক করছিলাম। এরপর দেখি কাঁধে ধাক্কা লেগেছে। কিন্তু ক্রিকেটে এমন হয়ই।’

ঘটনার সময় ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি বর্ণনা দিচ্ছিলেন এভাবে, ‘বিরাটের হাঁটার দিকে তাকান... বিরাট তার ডান দিক থেকে পুরো পিচ হেঁটে এসেছে এবং ঝামেলাটার ব্যাপারে প্ররোচনা জুগিয়েছে। আমার এ ব্যাপারে তেমন সন্দেহ নেই। এমন ঘটনার জন্য শাস্তি পতে পারে কোহলি।’

এদিকে অভিষেকে আলো কেড়েছেন কনস্টাস। স্রেফ ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ছয় ৪ ও দুটি ছক্কায় ৬৫ বলে ৬০ রান করেন কনস্টাস। তার শটগুলোও বেশ মুগ্ধতা ছড়িয়েছে। লম্বা রেসের ঘোড়া হতে পারেন, করা হচ্ছে এমন ধারণা। তার অভিষেকের স্মৃতিতে এখন নিশ্চয়ই ভালোভাবে থাকবেন কোহলিও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা