প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২ পিএম
জাসপ্রিত বুমরাহ
হাতের তালু থেকে ফসকে যাওয়া ব্রিসবেন টেস্টে লজ্জা এড়াতে সক্ষম হয় ভারত। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতে ম্যাচটি নিষ্পত্তি হয়। এ ম্যাচে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ৯৪ রান খরচায় ৯ উইকেট আদায় করেছেন তিনি। সিরিজজুড়ে প্রতিপক্ষের ব্যাটারদের ওপর ছড়ি ঘোরানো এই স্পিডস্টার টেস্ট বোলারদের শীর্ষে। তার বর্তমান রেটিং ৯০৪। যা ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টে।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে একটি করে জয় অস্ট্রেলিয়া-ভারতের। সিরিজের আরও দুটি ম্যাচ অবশিষ্ট। এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বুমরাহ। ছয় ইনিংস মিলিয়ে তিনি মোট ২১ উইকেট সংগ্রহ করেছেন। স্বদেশি স্পিনার রবিন চন্দ্রন অশ্বিনের সর্বোচ্চ রেটিং পয়েন্টের (৯০৪) রেকর্ড ভেঙে দেওয়ার সুযোগ তার সামনে।
বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটিং র্যাটিংয়ে আশানুরূপ ঘটনা ঘটেছে। ট্রাভিস হেড পাঁচ নম্বর অবস্থান থেকে চারে উঠে এসেছেন। সবশেষ ব্রিসবেনে তিনি ১৫২ রানের ইনিংস খেলেছেন। ফলে ৭৮১ রেটিং পয়েন্ট থাকা হেডের পলকে যুক্ত হয়েছে ৪৪ পয়েন্ট। তার উন্নতিতে অবনতি হয়েছে যশস্বী জয়সওয়ালের। ৮১১ রেটিং পয়েন্ট থেকে কমে তার বর্তমান পয়েন্ট ৮০৫। এ তালিকায় পূর্বের মতো নম্বর ওয়ানে জো রুট। তার পয়েন্ট ৮৯৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যারি ব্রুক থেকে তার ১৭ পয়েন্ট বেশি। স্বদেশি ব্রুকের বর্তমান পয়েন্ট ৮৭৬। টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে তিনে থাকা কেন উইলিয়ামসনের পয়েন্ট ৮৬৭।
টেস্ট অলরাউন্ডারদের শীর্ষস্থানে পরিবর্তন ঘটেনি। চূড়ায় ভারতের রবিন্দ্র জাদেজা। ব্রিজবেন টেস্টে চার উইকেট নিয়ে ও ৪২ রান করে তিন ধাপ এগিয়ে এই তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন প্যাট কামিন্স।
একদিনের ফরম্যাটে উন্নতি হয়েছে হেনরিখ ক্লাসেনের। পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক তিনটি অর্ধশতক পেয়েছেন প্রোটিয়া ব্যাটার। ১৩ নম্বর থেকে এক লাফে পাঁচে উঠে এসেছেন তিনি। পাকিস্তানের তরুণ ওপেনার সায়েম আইয়ুবও সুফল পেয়েছেন। দুই সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ২৩ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি। ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে শীর্ষে পাকিস্তানের বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৭৯৫। দ্বিতীয় অবস্থানে থাকা রোহিত শর্মার পয়েন্ট ৮৬৫।