× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

শুক্রবার ঢাকায় পা রাখবেন শাহিন আফ্রিদি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:৫৯ এএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪ ১২:১১ পিএম

শাহিন আফ্রিদি

শাহিন আফ্রিদি

কুড়ি কুড়ি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। তারকা এ পেসারকে বিপিএল শুরুর আগেই দলে পাচ্ছে ফরচুন বরিশাল। ভক্ত-অনুরাগীদের এমন সুখবরই দিয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। আগামী শুক্রবার (২৭ ডিসেম্বর) বিপিএলের মাঠ মাতাতে ঢাকায় পা রাখবেন শাহিন আফ্রিদি। সেদিনই ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেবেন তিনি।

ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী মিজানুর রহমান জানিয়েছেন, বিপিএলের শুরুর দিকে ৫-৭টি ম্যাচ খেলবেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা এ পেসার। তার মানে বিপিএলের ঢাকা পর্বের পুরোটা জুড়েই থাকছেন শাহিন আফ্রিদি। সিলেট পর্বেও কিছু ম্যাচ খেলতে পারেন পাকিস্তানের এ স্পিডস্টার। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের তারকা শাহিন আফ্রিদিকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল ফরচুন বরিশাল। শিরোপাধারীরা বিপিএলে হাজির হয়েছে শক্তিশালী এক দল নিয়ে। তারই সবশেষ সংযোজন পাকিস্তানের তারকা শাহিন আফ্রিদি। 

তারকা সমৃদ্ধ বরিশালে শাহিন আফ্রিদির থাকা মানেই শক্তি বেড়ে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। সরাসরি সাইনিং ও ড্রাফট মিলিয়ে বিপিএলের এবারের আসরের জন্য বেশ শক্তিশালী এক দলই গঠন করেছে ফরচুন বরিশাল। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবে বরিশাল। আসরের প্রথম ম্যাচেই দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে তারা। বিপিএল মাঠে গড়াবে ৩০ ডিসেম্বর। 

বিপিএলে বরিশাল দল:

দেশি ক্রিকেটার: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আরিফুল ইসলাম

বিদেশি ক্রিকেটার: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার ও শাহিন শাহ আফ্রিদি 

সরাসরি সাইনিং: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ফাহিম আশরাফ, ডেভিড মালান, কাইল মায়ার্স ও মোহাম্মদ নবী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা