× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন মালিঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৮ পিএম

ইশান মালিঙ্গা

ইশান মালিঙ্গা

দীর্ঘসময় শ্রীলঙ্কা ক্রিকেটে রাজ করেছেন লাসিথ মালিঙ্গা। লঙ্কানদের ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম নায়ক তিনি। যদিও দেশটির ক্রিকেটে নিকট অতীত মালিঙ্গা। ক্যারিয়ার শেষে মেন্টর-কোচিংকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। তবে তার অভাব ঘুচাতেই কিনা শ্রীলঙ্কা ক্রিকেটে যুক্ত হলেন আরেক মালিঙ্গা।

মঙ্গলবার নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এসএলসির সেই ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ইশান মালিঙ্গা। ২৩ বর্ষী ডান হাতি এই তরুণ ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক।  এখন পর্যন্ত ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ২০ উইকেট নিয়েছেন। ১৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ৩৯ উইকেট। একই শ্রেণির ১৩টি টি-টোয়েন্টিতে মালিঙ্গার উইকেট সংখ্যা ১৩। নিজের সবশেষ ৫ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। 

 লঙ্কানদের ১৭ সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ফাস্ট বোলার লাহিরু কুমারা। নতুন ঘোষিত দলে বাদ পড়েছেন দুশান হেমান্থা, কুশাল পেরেরা, সাদিরা সামারাবিক্রামা ও দিলশান মাদুশাঙ্কা।

আগামী ৫, ৮ এবং ১১ জানুয়ারি মাঠে গড়াবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচে। খেলাগুলো যথাক্রমে ওয়েলিংটন, হ্যামিল্টন এবং অকল্যান্ডে গড়াবে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিষকা ফার্নান্দো, নিশান মাদুশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নুয়ানিদু ফার্নান্দো, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, চামিন্দু বিক্রমাসিংহে, আসিথা ফার্নান্দো, মোহাম্মদ শিরাজ, লাহিরু কুমারা ও ইশান মালিঙ্গা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা