× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেট মিউজিক ফেস্টে গাইবেন জেমস, ৫০০ টাকায় মিলবে টিকিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:২৬ পিএম

গাইবেন জেমস সহ আরও অনেকে— বিসিবি

গাইবেন জেমস সহ আরও অনেকে— বিসিবি

প্রথমবারের মতো তিনটি ভেন্যুতেই বিপিএলের মিউজিক ফেস্ট আয়োজন করছে বিসিবি। ৩০ ডিসেম্বর বিপিএল সামনে রেখে এরইমধ্যে ঢাকা পর্ব শেষ হয়েছে। ঢাকা পর্ব মাতিয়েছেন বিখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এবার পালা সিলেট পর্বের। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে সিলেট পর্বের মিউজিক ফেস্ট।

সিলেট বসতে যাওয়া মিউজিক ফেস্টে গাইবেন নগর বাউল খ্যাত জেমস। তার সঙ্গে থাকছেন শিল্পী আসিফ আকবর। পারফর্ম করবেন মুজা ও সঞ্জয়। তবে জেফারের বদলে সিলেট মাতাবেন তোশিবা। বিশেষ সেই মিউজিক ফেস্টের টিকিটমূল্য জানিয়েছে বিসিবি।

কনসার্টটি উপভোগ করা যাবে সর্বনিম্ন ৫০০ টাকায়। দেখা যাবে গ্যালারিতে বসে। সিলভার ক্যাটাগরিতে কনসার্ট উপভোগ করতে খরচ হবে ১ হাজার ৫০০ টাকা। আর প্লাটিনাম ক্যাটাগরির টিকিট মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই মিউজিক ফেস্ট।

দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য খুলে দেয়া হবে স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশ করা যাবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। অনলাইনে টিকিফাইতে কেনা যাবে মিউজিক ফেস্টের টিকিট। এছাড়া দর্শকরা সরাসরি টিকিট কিনতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের টিকিট বুথেও মিলবে এই কনসার্টের টিকিট।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা