× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যালন ডি’অর প্রশ্নে চুপ রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬ পিএম

ব্যালন ডি’অর প্রশ্নে চুপ রিয়াল

সবকিছুই ঠিকঠাক ছিল। ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর পাচ্ছেনÑ এমনটাই ভেবে বসেছিল তামাম দুনিয়া। কিন্তু শেষ মুহূর্তে পাশার দান উল্টে যায়। ম্যানচেস্টাার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে ওঠে ফুটবল বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত মর্যাদাবান পুরস্কার। তাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে অনুষ্ঠিত হওয়া ব্যালন অনুষ্ঠান বর্জন করে রিয়াল মাদ্রিদ। সেই ঘটনার রেশ এখনও তাজা। ব্যালন ইস্যুতে এবারও আরেকটি উদ্যোগ নিয়েছে মাদ্রিদের ক্লাব। মাদ্রিদভিত্তিক দৈনিক মার্কা জানিয়েছে, ‘ব্যালন ডি’অর প্রশ্নে চুপ থাকবে রিয়াল।

গত সপ্তাহে ২০২৪ সালের ফিফা দ্য বেস্ট পুরস্কার দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যালন ডি’অরের মতো এখানেও প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি ও ভিনিসিয়ুস। তবে এবার অঘটন ঘটেনি। ব্রাজিল ফরোয়ার্ডের হাতেই ওঠে ফিফা দ্য বেস্ট। ভিনিসিয়ুস ফিফা দ্য বেস্ট জেতায় নিজের উচ্ছ্বাস যেমন প্রকাশ করেন, তেমনি তাকে ‘নিচে টেনে নামানোর অপচেষ্টা’ নিয়েও কথা বলেন।

মার্কার খবর বলছে, ফিফা দ্য বেস্ট জিতলেও এখনও ব্যালন ডি’অরে উপেক্ষিত হওয়ার কথা ভোলেননি ভিনিসিয়ুস। যে কারণে ক্লাবটির পরিচালকেরা, ভিনিসিয়ুস এবং তার ব্যবস্থাপক দলের কেউ ব্যালন ডি’অর নিয়ে কোনো শব্দ উচ্চারণ করবেন না।

ব্যালন ডি’অরে ছেলেদের বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়েছেন ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ ১০০-তে থাকা দেশগুলোর একজন করে সাংবাদিক। সেখানে ৪১ পয়েন্ট ব্যবধানে রদ্রির পেছনে পড়েন ভিনি। আর ফিফা দ্য বেস্টে ভোট দিয়েছেন দুইশর বেশি সদস্য দেশের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থক। রদ্রির চেয়ে ৫ পয়েন্ট বেশি ভোট পেয়ে ফিফা দ্য বেস্ট জিতেছেন ভিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা