প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচ চলাকালে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। সংগৃহীত ছবি
খেলার বাইরেও খেলা থাকে। স্টেডিয়ামে দশর্করা শুধুই খেলা দেখতে আসেন? কেউ আসেন ইতিহাসের অংশ হতে, ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। জোহানেসবার্গে রবিবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটেছে খেলার বাইরে জোড়া ঘটনা। যা নিয়ে দিন-ভর আলোচনা। খেলা দেখতে আসা এক তরুণী সন্তান প্রসব করেছেন এবং বিয়ের প্রস্তাব দেওয়ার মতো ঘটনা ঘটেছে এদিন।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়
সম্প্রচার সংস্থার ক্রীড়া উপস্থাপক সোলি জোন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন,
রাবেং পরিবারের এক নারী স্টেডিয়ামের মেডিকেল টিমের সহায়তায় একটি পুত্রসন্তানের জন্ম
দিয়েছেন। ওই নারী ও তার সন্তানÑ দুজনই সুস্থ রয়েছেন। ম্যাচ চলাকালে জায়ান্ট স্ক্রিনে
সেই দম্পতিকে অভিনন্দন জানানো হয়, ‘পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য মি. রাবেং ও মিসেস
রাবেংকে অভিনন্দন।’ সোলি জোন্দোর বরাতে এ খবর জানিয়েছে অনেক সংবাদমাধ্যম।
খানিক সময়ের ব্যবধানে এক তরুণীকে
হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এক তরুণ। দক্ষিণ আফ্রিকার ছেলেদের জাতীয় ক্রিকেট দলের
পেজ থেকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও শেয়ার করা হয়েছে। নতুন সম্পর্কের জন্য
অভিনন্দনও জানানো হয়েছে তাদের, ‘বাগ্দান সেরে ফেলার জন্য দুর্দান্ত এই দম্পতিকে অভিনন্দন।
বিবাহজীবন টিকে থাকুক।’