× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান-প্রোটিয়া ম্যাচে জোহানেসবার্গে জোড়া ঘটনা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচ চলাকালে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ।  সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচ চলাকালে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। সংগৃহীত ছবি

খেলার বাইরেও খেলা থাকে। স্টেডিয়ামে দশর্করা শুধুই খেলা দেখতে আসেন? কেউ আসেন ইতিহাসের অংশ হতে, ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। জোহানেসবার্গে রবিবার পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটেছে খেলার বাইরে জোড়া ঘটনা। যা নিয়ে দিন-ভর আলোচনা। খেলা দেখতে আসা এক তরুণী সন্তান প্রসব করেছেন এবং বিয়ের প্রস্তাব দেওয়ার মতো ঘটনা ঘটেছে এদিন।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার ক্রীড়া উপস্থাপক সোলি জোন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাবেং পরিবারের এক নারী স্টেডিয়ামের মেডিকেল টিমের সহায়তায় একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ওই নারী ও তার সন্তানÑ দুজনই সুস্থ রয়েছেন। ম্যাচ চলাকালে জায়ান্ট স্ক্রিনে সেই দম্পতিকে অভিনন্দন জানানো হয়, ‘পুত্রসন্তানের জন্ম দেওয়ার জন্য মি. রাবেং ও মিসেস রাবেংকে অভিনন্দন।’ সোলি জোন্দোর বরাতে এ খবর জানিয়েছে অনেক সংবাদমাধ্যম।

খানিক সময়ের ব্যবধানে এক তরুণীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন এক তরুণ। দক্ষিণ আফ্রিকার ছেলেদের জাতীয় ক্রিকেট দলের পেজ থেকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও শেয়ার করা হয়েছে। নতুন সম্পর্কের জন্য অভিনন্দনও জানানো হয়েছে তাদের, ‘বাগ্‌দান সেরে ফেলার জন্য দুর্দান্ত এই দম্পতিকে অভিনন্দন। বিবাহজীবন টিকে থাকুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা