× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেড কাপ

কাল মোহামেডানের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম

কাল মোহামেডানের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

বাংলাদেশ চ্যালেঞ্জ কাপ ২.০ দিয়ে নতুন মৌসুম শুরু করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের কাছে হেরে শুরুটা অবশ্য স্মরণীয় করে রাখতে পারেনি আলফাজ আহমেদের দল। তবে প্রিমিয়ার লিগে ছন্দ ফিরে পায় মোহামেডান। প্রথম ম্যাচেই তারা ৬-০ গোলে উড়িয়ে দেয় ব্রাদার্স ইউনিয়নকে। এরপর আবার ছন্দপতন; ফেডারেশন কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মোহামেডান হেরে যায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সাদা-কালোরা। ঘুরে দাঁড়ানোর ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস নেটওয়ার্কে।

ফেড কাপে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সঙ্গে ‘বি’ গ্রুপে পড়েছে মোহামেডান। প্রথম রাউন্ড শেষে টেবিলের শীর্ষে ঢাকা আবাহনী। দুইয়ে রতমতগঞ্জ। নিজেদের প্রথম ম্যাচে ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে হেরে যাওয়া চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানই মঙ্গলবার একে অপরের প্রতিপক্ষ। কিংস অ্যারেনায় এগিয়ে যাওয়ার ম্যাচ দুই দলের জন্যই। যদিও সময়টা মোটেও পক্ষে নেই বন্দর নগরীর দলটির। ফেড কাপে হার ছাড়াও লিগে এখন পর্যন্ত কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি তারা। 

এদিক থেকে অবশ্য বেশ এগিয়ে মোহামেডান। লিগে চেনা ছন্দেই আছে তারা। প্রথম তিন ম্যাচে শতভাগ জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে গতবারের রানার্সআপরা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও দখলে সাদা-কালোদের। এবার ফেড কাপে জয়ের ধারায় ফেরার অপেক্ষা। সর্বশেষ গত ২০ ডিসেম্বর মাঠে নেমেছিল মোহামেডান। ময়মনসিংহে অবশ্য বাংলাদেশ পুলিশ এফসিকে তারা হারিয়েছে ৩-১ ব্যবধানে। আর নিজেদের সর্বশেষ লড়াইয়ে ফকিরেরপুল ইয়াংমেন্সের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে চট্টগ্রাম আবাহনী।

দিনের একই সময়ে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গড়াবে ‘বি’ গ্রুপের আরেকটি ম্যাচ। যেখানে ইয়াংমেন্সের প্রতিপক্ষ রহমতগঞ্জ। ইয়াংমেন্স লিগের চতুর্থ ম্যাচে এসে এ সপ্তাহেই জয় তুলে নিয়েছে। এবার তাদের লক্ষ্য ফেড কাপেও পয়েন্ট সংগ্রহ করা। আর প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে মোহামেডানকে হারিয়ে ফেড কাপে উড়ছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ। দ্বিতীয় ম্যাচেও টেবিলের দুইয়ে থাকা দলটি কাল জয় পেতে চাইবে। শেষ হাসি কে হাসে সেটিই আপাতত দেখার অপেক্ষা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা