× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বক্সিং ডে টেস্ট

যে কারণে পুরোনো পিচে অনুশীলন সেরেছেন রোহিতরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫ পিএম

মেলবোর্নের এই টার্নিং ট্র্যাকে অনুশীলন সারতে হয় বুমরাহ-সিরাজদের। বিষয়টিতে মোটেও খুশি নয় ভারত— সংগৃহীত ছবি

মেলবোর্নের এই টার্নিং ট্র্যাকে অনুশীলন সারতে হয় বুমরাহ-সিরাজদের। বিষয়টিতে মোটেও খুশি নয় ভারত— সংগৃহীত ছবি

বোর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনার শেষ নেই। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের পারফরম্যান্স না যতটা, তার চেয়ে বেশি মাঠের বাইরের ঘটনা নিয়েই কথাবার্তা। চলছে তর্ক-বিতর্ক। এর আগে রবীন্দ্র জাদেজার সঙ্গে অস্ট্রেলিয়া মিডিয়ার ঝামেলা হয়েছিল। তা নিয়েও কানাঘুষো। সেই বিতর্কে ইতি পড়তে না পড়তেই এবার পিচ বিতর্ক। 

শনিবার ও রবিবার ভারতীয় ক্রিকেটারদের অনুশীলনের জন্য টার্নিং ট্র্যাক দেওয়া হয়। সেখানে অস্ট্রেলিয়া দল নতুন পিচে অনুশীলন সারে। কেন এমনটা হল, তা নিয়েই উঠেছে জিজ্ঞাসা। বিতর্কের শুরুও ওখানে। 

মেলবোর্ন টেস্টে যে পিচে দুই দল খেলবে সেখানে পেসাররা সাহায্য পাবে বলে দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। সেই মতো নয়া পিচে অনুশীলন সারছেন কামিন্স, স্টার্করা। অথচ রোহিতের টিমকে দেওয়া হচ্ছে টার্নিং ট্র্যাক। যা নিয়ে অখুশি টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ এবং আকাশ দীপের মতো ফাস্ট বোলাররা অনুশীলনে একদম খুশি নয় বলেই জানা যাচ্ছে। তাদের অনুশীলন করা পিচে বাউন্স ছিল না। যদিও মেলবোর্নের পিচ কিউরেটর এই বিষয়ে বিতর্কের কোনও অবকাশ নেই বলেই উল্লেখ করেন। 

কিউরেটরের মতে, টেস্টে দু-তিন দিন আগে নতুন পিচে অনুশীলন করতে দেওয়া হয় সব দলকে। সেই মতোই সোমবার অস্ট্রেলিয়া নতুন পিচ হাতে পেয়েছে। ভারতীয় দল যেহেতু আগে থেকে অনুশীলন শুরু করে, তাই প্রথম ২ দিন তাদের পুরনো পিচে প্র্যাক্টিস করতে হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা