প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৫ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ১২:০৯ পিএম
ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডবুকে নাম লেখালেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
নারী বিসিএলের তৃতীয় দিনে আজ সকালেই সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের অধিনায়ক। সেন্ট্রাল জোনের হয়ে এখন তিনি অপরাজিত ছিলেন ১৫৩ রানে।
১২৫.৫ ওভারে ৮ উইকেটে ৩৮৭ রান তুলতেই ইনিংস ঘোষণা করেন নিগার। ২৫৩ বলে তার ইনিংসটি সাজানো ছিল ২০টি চার ও ২টি ছক্কায়।