× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লা লিগা

বার্সাকে ছাড়িয়ে দুইয়ে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৫ এএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৫ এএম

কিলিয়ান এমবাপের গোল উদযাপন

কিলিয়ান এমবাপের গোল উদযাপন

অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে লা লিগায় দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা। আর শেষ মুহূর্তের গোলের জয়ে শীর্ষে উঠে গিয়েছিল অ্যাতলেতিকো। কোচ হান্সি ফ্লিকের দল এক দিন বাদে নেমে গেল আরও এক ধাপ নিচে। বার্সা এখন রয়েছে তালিকার তিনে। রবিবার রাতে নিজেদের মাঠে সেভিয়াকে কুপোকাত করে বার্সাকে ছাড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকার দুইয়ে পৌঁছে গেছে কাতালানদের চিরশত্রু রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে সেভিয়াকে ৪-২ গোলে ধরাশায়ী করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। ফরাসি এ ফরোয়ার্ড সতীর্থ ব্রাহিম দিয়াজকে দিয়ে করান আরেকটি গোল। রিয়ালের জার্সি গায়ে বাকি দুটি গোল করেন ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগো। ম্যাচের ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে যায় রিয়াল।

এ ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন রিয়ালের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজটা করে ফেলেছেন এমবাপে। এখন কিছু করে দেখানোর পালা তার। গুরুর কথা রাখলেন সেভিয়ার বিপক্ষে। ফ্রান্সের তারকা এ সুপারস্টার দেখালেন কিছু করে। ক্লাবের জয়ে অগ্রণী ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ১৪ গোল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা