× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুস্তাফিজের সাবেক সতীর্থ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২১:১২ পিএম

 সামির রিজভি

সামির রিজভি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান ও সামির রিজভি। আইপিএলে বাংলাদেশের পেসারের সেই সতীর্থ দারুণ এক কীর্তি গড়েছেন। ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ম্যাচে রেকর্ড গড়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মিডল অর্ডার এই ব্যাটার।

আজ ত্রিপুরার বিপক্ষে ৯৭ বলে ২০ ছক্কা ও ১৩ বাউন্ডারিতে অপরাজিত ২০১ রান করেছেন রিজভি। যা ভারতের অনূর্ধ্ব-২৩ রাজ্য ‘এ’ ট্রফির ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি। যদিও ম্যাচটি লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্তর্ভুক্ত নয়। এই টুর্নামেন্ট লিস্ট ‘এ’ ক্রিকেটের স্বীকৃতি পেলে এটিই হতো লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ফোর্ড ট্রফিতে গত অক্টোবরে ক্যান্টারবুরির হয়ে ওটাগোর বিপক্ষে ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করেন তিনি। ভেঙে দেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ভারতের নারায়ণ জাগাদিসানের ১১৪ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড।

ক্রিজে এসেই ছক্কা হাঁকানোর বিরল ক্ষমতা রয়েছে রিজভির। উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেকেই বড় শট নেওয়ার দক্ষতার প্রমাণ দিয়েছেন। এ বছর আইপিএলের মেগা নিলাম থেকে সমীরকে ৯৫ লাখ টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস। উত্তরপ্রদেশের ২১ বছর বয়সি ডানহাতি ব্যাটার অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে তাণ্ডব চালিয়ে আশ্বস্ত করছেন নিজের নতুন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা