× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ২০:০২ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪ ২০:০৪ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪টি গ্রেডে বেতন পাবেন নিগার সুলতানা জ্যোতিরা। এখন থেকে ম্যাচ ও সিরিজ জয়ের জন্য সুনির্দিষ্ট পরিমাণ বোনাসও পাবেন তারা। গত শনিবার বিসিবির ১৬তম সভায় বেতন বৃদ্ধি ও বোনাস এবং ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত নারী ক্রিকেটারদের মধ্যে যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

সভা শেষে বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি এবং ৩০ জনকে জাতীয় চুক্তিতে নেওয়া হয়েছে। এর মধ্যে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ২০২৩-২৪ মৌসুমের চেয়ে মাসে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বেড়েছে মাসে ১০ হাজার টাকা করে। এর আগে গ্রেড ‘এ’-তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লাখ টাকা, এখন তা বেড়ে হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বৃদ্ধির বাইরে ম্যাচ ও সিরিজ জয়ের ওয়ানডেতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১-৩-এর মধ্যে থাকা দলের বিপক্ষে প্রতিটি জয়ের জন্য বোনাস ১ লাখ টাকা। র‌্যাঙ্কিংয়ের ৪-৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭-৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। এ ছাড়া একই বোনাস প্রযোজ্য হবে সিরিজ জয়ের ক্ষেত্রেও।

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জয়ের বোনাস যথাক্রমে ৫০ হাজার (র‍্যাঙ্কিংয়ের ১-৩), ৩৫ হাজার (র‍্যাঙ্কিংয়ের ৪-৬) ও ৩০ হাজার টাকা (র‍্যাঙ্কিংয়ের ৭-৯)। সিরিজ জিতলেও পাওয়া যাবে সমপরিমাণ বোনাস।

 

২০২৩-২৪ মৌসুমের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেনÑ

এ-ক্যাটাগরি : নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকী, রিতু মনি ও নাহিদা আক্তার

বি-ক্যাটাগরি : ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও রাবেয়া খান

সি-ক্যাটাগরি : সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আক্তার ও সোমা আক্তার

ডি-ক্যাটাগরি : দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা