× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

ভারতের কাছে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪ ১১:৪৮ এএম

ভারতের কাছে শিরোপা হাতছাড়া বাংলাদেশের

কদিন আগেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ছেলেদের পর মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতা হল না জুনিয়র টাইগ্রেসদের। 

আজ রবিবার (২২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে ভারতের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়ায় টাইগ্রেসরা মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।

ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে ওপেনার গোঙ্গাদি তৃষার ফিফটিতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত। তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।

জবাব দিতে নেমে বাংলাদেশের কেবল দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি উইকেট শিকার করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা