× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনার হয়ে কোয়ালিফায়ারে খেলবেন মুস্তাফিজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৫ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১৮:২৫ পিএম

এনসিএল দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে পারেন ফিজ— সংগৃহীত ছবি

এনসিএল দিয়ে মাঠের লড়াইয়ে ফিরতে পারেন ফিজ— সংগৃহীত ছবি

প্রায় দেড় মাসের মতো মাঠের বাইরে মোস্তাফিজুর রহমান। চোটের কারণে নয়, পরিবার তথা সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতেই ছুটি নিয়েছিলেন। সেই ছুটি শেষে অবশেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) কোয়ালিফায়ারে ফিরছেন। টাইগার তারকা পেসার খেলবেন খুলনা বিভাগের হয়ে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল আবারও মাঠে দেখা যাবে দ্য কাটার মাস্টার খ্যাত ফিজকে।

গত নভেম্বরে সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন মুস্তাফিজ। পিতৃত্বকালীন ছুটির কারণে ফিজ ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে। কাল দুপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনার জার্সিতে নামবেন তিনি। এই ম্যাচ দিয়েই খুলনা বিভাগের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা রয়েছে ফিজের। ম্যাচটি জিতলে ফাইনালেও খেলার সুযোগ পাবেন ফিজ।

বিষয়াটি নিশ্চিত করে খুলনার অধিনায়ক সোহান বলেন, ‘আমার সাথে কথা হয়েছে। আজকে আমরা জিতলে আজকে, সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য। আশা করছি এখনও ওইভাবেই আছে। কালকে আমার সাথে কথা হয়েছে, যাওয়ার পর হয়ত চূড়ান্ত কথা বলতে পারব।’

এনসিএল টি-টোয়েন্টির প্রথম রাউন্ডে ৭ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে সুপার ফোর নিশ্চিত করে খুলনা। এলিমেনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে নুরুল হাসান সোহান ব্রিগেড। আগামীকাল রবিবার ঢাকা মেট্রোর বিপক্ষে তাদের লড়াই। ফিজের অন্তর্ভূক্তি দলটির শক্তি বাড়াবে।

এলিমিনেটর ম্যাচে খুলনা মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম বিভাগের। চট্টগ্রামকে ৭ রানে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে খুলনা। ফাইনালে রংপুর লড়বে ঢাকা মেট্রো বনাম খুলনা ম্যাচের জয়ীদের বিপক্ষে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা