× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভবিষ্যতে বিসিসিআই ও আইসিসি চালাবেন অশ্বিন!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:০২ পিএম

ভবিষ্যতে বিসিসিআই ও আইসিসি চালাবেন অশ্বিন!

সব ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় স্পিনারের সামনে শুধু আইপিএল। এরপর কি? প্রশ্নটা উঠে গেছে এরই মধ্যে। অবসর নেওয়ার পর ক্রিকেটাররা সাধারণত কোচিং, আম্পায়ারিং কিংবা ধারাভাষ্যের সঙ্গে যুক্ত থাকেন। তবে এসব কিছুই নয়, ক্রিকেট প্রশাসক হিসেবে অশ্বিনের ভালো সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। সেটিও আবার যেনতেন প্রশাসক নয়, অশ্বিন ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির প্রধান হওয়ার মতো মেধাবী বলে মনে করেন রশিদ।

ভারতের হয়ে টেস্টে ৫৩৭ উইকেট নেওয়া অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত সপ্তাহে। অস্ট্রেলিয়া-ভারত ব্রিসবেন টেস্টের শেষ দিনে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন এই স্পিনার। রশিদের অনুমান, অশ্বিন হয়তো দল থেকে পর্যাপ্ত সম্মান পাচ্ছিলেন না। আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘হতে পারে, ক্রিকেটার হিসেবে ড্রেসিংরুমে পর্যাপ্ত সম্মান পাচ্ছিল না। আমি বিষয়টা জানি না। একাদশে থাকবে কি থাকবে না- ওর জন্য ব্যাপারটা অস্বস্তিকর। সে বিশ্বের ৩ নম্বর বোলার, ভারতের হয়ে ৫৩৭ উইকেট নিয়েছে, যেটা অনেক বড় অর্জন। হয়তো মনে করছে, ক্যারিয়ারের শেষ বেলা এসে গেছে। বিশেষ করে ওয়াশিংটন সুন্দরকে যখন প্রাধান্য দেওয়া হচ্ছে।’

বিশ্ব ক্রিকেটে ক্ষুরধার ক্রিকেট মস্তিস্ক হিসেবে বিশেষ পরিচিতি আছে অশ্বিনের। রশিদের মতে, অশ্বিনের ক্রিকেট-দর্শন, ক্রিকেট নিয়ে ভাবনা তাকে ভবিষ্যতে আইসিসির চেয়ারে নিয়ে যেতে পারে, ‘ভারতে অনেক ক্রিকেটার আছে। তবে ক্রিকেটার এবং প্রতিভাবান হিসেবে অশ্বিন অন্য পর্যায়ের। তার গুণাগুণ ভিন্ন মাত্রার। বিশ্বাস করি, ভবিষ্যতে সে বিসিসিআই অথবা আইসিসির দায়িত্ব নিতে পারে। সে খুবই নিরহংকারী। বোঝাই যায় না কত বড় ক্রিকেটার। আমার পক্ষ থেকে তার জন্য শুভকামনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা