× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনসিএল টি-টোয়েন্টি

চট্রগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪ ১৩:২৩ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১২ পিএম

চট্রগ্রামকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

আল আরাফাহ ইসলামী ব্যাংক জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির কোয়ালিফায়ারে উঠেছে খুলনা বিভাগ। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৭ রানে হারিয়ে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে নুরুল হাসান সোহানের দল। প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের মধ্যে পরাজিত দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল মাঠে নামবে তারা। 

শনিবার (২১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় খুলনা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও একপর্যায়ে জয়ের পথেই ছিল চট্টগ্রাম৷ তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৬ উইকেটে ১৩৯ রানেই থেমে যায় বন্দর নগরীর দলটির ইনিংস৷ 

খুলনার ইনিংসে দেড়শ ছুইছুই সংগ্রহ পায় নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ইনিংসে। ৩৯ বলে ৫২ রানের দারুণ ইনিংস খেলেন দলটির অধিনায়ক। তিনি ছাড়া বাকিরা হয়েছেন ব্যর্থ। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৬ বলে ২০ এবং নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ রান করেন। চট্টগ্রামের বোলিংয়ে আলো কেড়েছেন আহমেদ শরীফ। ২৬ রানে ধরেছেন ৪ শিকার। ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফাহাদ হোসেন।

লক্ষ্য সহজ হলেও সেটি তাড়া করায় বারবার পথ হারায় চট্টগ্রাম। শুরুতে ১৪ বলে ২৩ রানের ইনিংসে আশা জাগান শাহাদাত দীপু। তবে মাসুম খান টুটুল ও মেহেদী হাসান রানার বোলিংয়ে ম্যাচে ফেরে খুলনা। অর্ধেক পথে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসে চট্টগ্রাম। এর পর হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী ও না্ঈম হাসান। ২৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ইয়াসির আউট হলে ভাঙে দুজনের ৫৩ রানের জুটি।

তখনও লক্ষ্য অনেক দূরে। ৩৭ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৪ রানে নাঈম শেষ পর্যন্ত টিকে রইলেও দলকে লক্ষ্য ছোঁয়াতে পারেননি তিনি। মূলত লোয়ার অর্ডারে আশরাফুল হাসান ১২ বলে মাত্র ৫ রান করায় হেরে বসে চট্টগ্রাম। ৪ ওভারের স্পেলে রানা ১২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ১৭ রানে ২ উইকেট নেন টুটুল। ম্যাচসেরা হন নুরুল হাসান সোহান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা