× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩৫ উইকেট নিয়ে বছর শেষ

রিশাদের রেকর্ড হলো আরও সমৃদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম

সতীর্থদের সঙ্গে রিশাদ হোসেনের উইকেট উদযাপন

সতীর্থদের সঙ্গে রিশাদ হোসেনের উইকেট উদযাপন

রিশাদ হোসেন এখন আর উদীয়মান লেগ স্পিনার নন। বল হাতে দারুণ এক বছর কাটিয়ে সেই ছেলেটি এখন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নির্ভরতার নাম। দুর্দান্ত রেকর্ড গড়েছেন রোমাঞ্চকর এক অভিযাত্রায়। টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে সর্বাধিক উইকেট শিকারের রেকর্ডের মালিকানা অনেক আগেই নিজের দখলে নিয়ে লেছেন রিশাদ। অসাধারণ কীর্তিটা গড়ে অবশ্য বসে থাকেননি। বাড়িয়ে নিয়েছেন নিজের রেকর্ডটা। অনন্য এই অর্জনকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়ে বছর শেষ করলেন তরুণ এ লেগ স্পিনার।

মুস্তাফিজুর রহমানকে (২৮ উইকেট) টপকে এক পঞ্জিকাবর্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি আগের সিরিজেই নিজের করে নিয়েছিলেন রিশাদ। এই সিরিজে তা হলো আর সমৃদ্ধ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ২১ রান খরচ করে শিকার করেন তিন উইকেট। পুরো সিরিজে ছয় উইকেট পেয়ে রিশাদ বছর শেষ করলেন ২৪ ম্যাচে ৩৫ উইকেট নিয়ে।

উইকেট শিকারে রিশাদের কাছাকাছি রয়েছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দেওয়া তারকা এ পেসার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে পেয়েছেন সাত উইকেট। শেষ ম্যাচে দুই উইকেট পকেটে পুরে মুস্তাফিজকে ছাড়িয়ে গেছেন তাসকিনও। এ বছর ১৯ ম্যাচ খেলে উইকেট পেয়েছেন তিনি ৩০টি। ২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে আগের রেকর্ড করেছিলেন মুস্তাফিজুর রহমান।

এ বছর ১৮ ম্যাচে ২৭ উইকেট নিয়ে রেকর্ড তালিকার চার নম্বরের নামটিও মুস্তাফিজ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে এক ম্যাচে ১০ রানে ৬ উইকেট নিয়ে এতদূর এগিয়েছেন তিনি। ২০২১ সালে ১৮ ম্যাচে ২৫ উইকেট নিয়ে পাঁচে রয়েছেন সাকিব আল হাসান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা